কিশোরগঞ্জের নিকলীতে কৃষক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় মোজাম্মেল (২৮) নামের এক কৃষক খুন হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার সিংপুর ইউনিয়নের ভাটি বরাটিয়া গড়গড়িয়াহাটি এলাকায় একটি চায়ের দোকান থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। তিনি ভাটি বরাটিয়া গ্রামের আবদুল লতিফের ছেলে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার পর বাড়ি থেকে বের হওয়ার পর রহস্যজনকভাবে নিখোঁজ হন মোজাম্মেল। রাতে অনেক খোঁজাখুঁজির পরও তাঁকে পাওয়া যায়নি। নিকলী থানার উপপরিদর্শক মো. সাহাব উদ্দিন জানান, নিহত মোজাম্মেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।