প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কিশোরগঞ্জের পাঁচজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে রাষ্ট্রপক্ষ। তাঁদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হবে কি না, এ বিষয়ে আদেশের জন্য ১৩ মে দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ রোববার এ আদেশ দেন।
এই পাঁচজন হলেন গাজী আবদুল মান্নান (৮৮), শামসুদ্দিন আহমেদ (৬০), নাসির উদ্দিন আহমেদ (৬২), হাফিজউদ্দিন (৬৬) ও আজহারুল ইসলাম (৬০)। এর মধ্যে শামসুদ্দিন আহমেদ কারাগারে আটক আছেন। বাকি চারজন পলাতক।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহমুদ জানান, এই পাঁচজনের বিরুদ্ধে হত্যা, অগ্নিসংযোগ, লুণ্ঠন ও অপহরণের সাতটি অভিযোগ আনা হয়েছে।