কিশোরগঞ্জের সাবেক সাংসদ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের বিএনপিদলীয় সাবেক সাংসদ মুজিবুর রহমান ওরফে মঞ্জুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগরের গুলশান থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে বনানীর নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গুলশান থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা প্রথম আলোকে জানান, সম্প্রতি তাঁর দেওয়া একটি ব্যাংকের চেক প্রত্যাখ্যানের অভিযোগে কিশোরগঞ্জ-৫ আসনের বিএনপিদলীয় সাবেক এই সাংসদের বিরুদ্ধে মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলা করা হয়। ওই মামলায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।