কিশোরদের ধূমপান অনেক পরিবারই জানে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উঠতি বয়সী কিশোরদের মধ্যে যারা ধূমপায়ী, তাদের বেশির ভাগেরই পরিবার বিষয়টি জানে না। আর এদের ধূমপানের সঙ্গে বাবা-মায়ের শিক্ষা, পেশা ও পরিবারের সদস্যদের ধূমপানের বিষয়টি সম্পর্কযুক্ত। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে তামাক নিয়ন্ত্রণবিষয়ক গবেষণার ফলাফল প্রকাশসংক্রান্ত সম্মেলনে এই তথ্য দেওয়া হয়েছে।
বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি) এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে অবস্থিত জনস্ হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের পক্ষ থেকে যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করা হয়।
উপস্থাপিত প্রতিবেদনের তথ্য অনুসারে পুলিশ সদস্যদের মধ্যে জাতীয় তামাক নিয়ন্ত্রণ আইনের নিয়ম ও ধারা সম্পর্কে জ্ঞানের অভাব রয়েছে। তাদের অধিকাংশই (৯৮.৬ %) প্রকাশ্যে ও যানবাহনে ধূমপান নিষিদ্ধ করার যৌক্তিকতা বিষয়ে ইতিবাচক আচরণ দেখিয়েছেন। বিজ্ঞপ্তি