কিশোরী অপহরণ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা উপজেলার একটি গ্রাম থেকে শুক্রবার রাতে সংখ্যালঘু পরিবারের এক কিশোরীকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, শুক্রবার রাতে নবম শ্রেণীর ওই ছাত্রীকে নোয়াখালীর কোম্পানীগঞ্জের রাশেদ পাটোয়ারীর নেতৃত্বে পাঁচ-ছয়জন অস্ত্রধারী যুবক অপহরণ করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এ সময় সন্ত্রাসীরা বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।
এ ঘটনায় দাগনভূঞা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ওই কিশোরীর বাবা। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নূর উদ্দিন ওরফে নওশা (২২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।