কিশোরী অপহরণ চেষ্টার ঘটনায় মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় তিন কিশোরীকে অপহরণের চেষ্টার ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ছয়-সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত শুক্রবার রাতে মোল্লাহাট থানায় নারী নির্যাতন প্রতিরোধ আইনে ওই মামলা করেন দুই কিশোরীর ভাই।গত শুক্রবার বিকেলে মোল্লাহাট সেতুর কাছে চার যুবক ভয়ভীতি দেখিয়ে ওই তিন কিশোরীকে অপহরণের জন্য মোটরসাইকেলে তোলে। অপহরণকারীরা উপজেলার গাওলা গ্রামে পৌঁছালে কিশোরীরা মোটরসাইকেল থেকে লাফিয়ে পড়ে স্থানীয় এক বাড়িতে আশ্রয় নেয়। এ সময় তাদের চিৎকারে গ্রামবাসী ছুটে এসে তারিক মিঞা (২৫) নামের এক অপহরণকারীকে আটক করে।