কিশোরী অপহরণের অভিযোগে গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের নান্দাইলে সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের অভিযোগে শুক্রবার রাতে অপু নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।নান্দাইল মডেল থানার ওসি খন্দকার জাহিদুল ইসলাম জানান, শুক্রবার রাতে উপজেলার ভাটি সাভার গ্রাম থেকে পুলিশ মেয়েটিকে উদ্ধার ও অপুকে গ্রেপ্তার করে। গতকাল অপুকে জেলহাজতে পাঠানো হয়েছে।