কিশোরী উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী লঞ্চঘাট থেকে এক কিশোরীকে গতকাল সোমবার সকালে উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুলিশ আ. খালেক নামের এক ব্যক্তিকে আটক করে। ওই ব্যক্তি মেয়েটিকে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসছিলেন বলে পুলিশ জানায়। মেয়েটিকে নিয়ে খালেক গতকাল সকালে লঞ্চযোগে পটুয়াখালী এসে পৌঁছান। এ সময় লঞ্চঘাটে কর্তব্যরত পুলিশ কর্মকর্তাদের সন্দেহ হলে তাঁদের জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে খালেক পুলিশের কাছে ঘটনা স্বীকার করেন।
পটুয়াখালী অফিস