কিশোরী উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা সদর উপজেলার খাজুরতলা গ্রাম থেকে অপহরণের আট দিন পর এক কিশোরীকে (১৩) পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গুয়ারেখা গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে মেয়েটির ভগ্নিপতি মনতোষ মৃধার বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় মনতোষ মৃধা ও তাঁর বাবা কৃষ্ণ শাখারী মৃধাকে গ্রেপ্তার করা হয়েছে। নেছারাবাদ থানার ওসি মুনিরুল ইসলাম বলেন, গত ২৫ মে মেয়েটিকে তার ভগ্নিপতি মনতোষ মৃধা (২৮) ফুসলিয়ে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যান। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে মনতোষ ও তাঁর বাবা কৃষ্ণ শাখারীকে আসামি করে বরগুনা সদর থানায় অপহরণ মামলা করেন।