কিশোরী উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতা শহরের ওয়াটগঞ্জ থানা এলাকার খিদিরপুর থেকে গত রোববার এক বাংলাদেশি কিশোরীকে (১৫) উদ্ধার করেছে পুলিশ।ওয়াটগঞ্জ পুলিশ জানায়, রোববার সকালে খিদিরপুর মোড়ে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করায় সন্দেহবশত পুলিশ ওই কিশোরীকে থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদে সে পুলিশকে তার নাম জানিয়ে বলে, তার বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট থানার রাজাপাড়ায়।