কিশোরী উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ বুধবার বিকেলে দৌলতদিয়া যৌনপল্লিতে অভিযান চালিয়ে এক কিশোরীকে (১৩) উদ্ধার করেছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে গ্রেপ্তার করেছে দুজনকে।পুলিশ জানায়, উদ্ধার হওয়া কিশোরী শরীয়তপুর সদর উপজেলার দরিদ্র পরিবারের সন্তান। অভাবের কারণে পড়াশোনা বাদ দিয়ে ৩০ নভেম্বর ঢাকার একটি পোশাক কারখানায় চাকরির সন্ধানে যায়। এ সময় ঢাকার মিরপুর শাহআলী মাজার এলাকায় প্রতারক চক্রের খলিল ও লিলি বাড়িওয়ালীর সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে ভালো চাকরি দেওয়ার কথা বলে তাকে দৌলতদিয়া যৌনপল্লির আনু বাড়িওয়ালীর কাছে ৩০ হাজার টাকায় বিক্রি করে। এরপর থেকে তাকে দিয়ে জোরপূর্বক দেহব্যবসা করানো হচ্ছিল। সুযোগমতো সে মুঠোফোনের মাধ্যমে পরিবারকে বিষয়টি জানায়।