কিশোরী এখনো পুলিশ হেফাজতে, ধর্ষকদের কেউ ধরা পড়েনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিল-গাঁওয়ে ধর্ষণের শিকার কিশোরীর গতকাল রোববার দ্বিতীয় দফায় ডাক্তারি পরীক্ষা হয়েছে। নিরা-পত্তাহীনতার কারণে কিশোরী ও তার বড় বোন গতকালও পুলিশি হেফাজতে ছিল, তবে পুলিশ নয়জন ধর্ষকের কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি।খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমউদ্দীন প্রথম আলোকে জানান, গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিশোরীর দ্বিতীয় দফা ডাক্তারি পরীক্ষা হয়েছে। তাদের পুলিশি হেফাজতে রাখা হয়েছে।