কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলা বটতলা এলাকায় গত বুধবার রাতে এক কিশোরী (১৩) গণধর্ষণের শিকার হয়েছে। এলাকাবাসী ধর্ষক ইশতাক (২২) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ওই কিশোরীকে উদ্ধার করে শহরের খানপুরে অবস্থিত ২০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।এলাকাবাসী জানায়, বুধবার সন্ধ্যায় ঢাকার জুরাইন আলম মার্কেট এলাকার এক কিশোরী তার দুই ভাইকে সঙ্গে নিয়ে পাগলা আলীগঞ্জে খালার বাড়িতে বেড়াতে আসে। এ সময় খালার বাসা খোঁজ করতে থাকলে এলাকার তিন যুবক তাদের খালার বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে পাগলা বটতলা এলাকায় নিয়ে যান। সেখানে তাদের পরিত্যক্ত একটি বাড়িতে নিয়ে তার দুই ভাই ও তাকে রশি দিয়ে হাত-পা বেঁধে ফেলে। পরে তারা ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে দুই ধর্ষক ফতুল্লার পাগলা পূর্বপাড়া এলাকার ইশতাক (২২) ও রাজীব (২৪) আটক করে। তবে প্রভাবশালী একটি মহল রাজীবকে ছাড়িয়ে নিয়ে যায়। পরে ইশতাককে পুলিশে সোপর্দ করা হয়। ফতুল্লা মডেল থানার ওসি জীবন কান্তি সরকার বলেন, রাতে এলাকাবাসী এক ধর্ষককে পুলিশে সোপর্দ করেছে। এ ব্যাপারে মামলা হয়েছে।