কিশোরী ধর্ষণের অভিযোগে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর খিলগাঁও থানায় গণধর্ষণের অভিযোগে গতকাল শুক্রবার ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে এক কিশোরী। বৃহস্পতিবার রাতে ঘরে ঢুকে ওই ১০ দুর্বৃত্ত তাকে ধর্ষণ করেছে বলে সে মামলায় অভিযোগ করেছে। পুলিশ জামাল (২৪) নামের মামলার এক আসামিকে এ ঘটনায় গ্রেপ্তার করেছে।খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দীন প্রথম আলোকে জানান, কিশোরীর দেওয়া অভিযোগ অনুযায়ী সোহেল, রাজিব, জামালসহ ১০ দুর্বৃত্ত বৃহস্পতিবার রাতে তাদের পশ্চিম নন্দীপাড়া বাসায় ঢুকে এ ঘটনা ঘটায়।