কিশোরী ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর অফিসদিনাজপুরের কান্তজিউ মন্দির প্রাঙ্গণে গত রোববার রাতে রাসমেলা দেখতে এসে এক কিশোরী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় কিশোরী বাদী হয়ে কাহারোল থানায় মামলা করলে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া যুবকেরা ধর্ষণের অভিযোগ শিকার করেছেন।
ধর্ষণের শিকার কিশোরীর দুলাভাই জানান, রোববার রংপুরের গঙ্গাচড়া থেকে এক শ্যালক ও শ্যালিকাকে নিয়ে তিনি কান্তজিউ মন্দিরে রাসমেলা দেখতে আসেন। দিনে মেলা দেখে গভীর রাত পর্যন্ত তাঁরা মন্দিরে পূজার্চনা করেন। এরপর তাঁরা তিনজন মন্দিরের পাশে এক ধর্মসভায় যোগ দেন। রাত প্রায় আড়াইটার দিকে কয়েকজন যুবক এসে নিজেদের সিআইডি পুলিশ বলে পরিচয় দিয়ে তাঁকে মন্দিরের পাশে ডেকে নেন। এ সময় দুলাভাইয়ের ক্ষতির আশঙ্কায় মেয়েটি এগিয়ে আসে। সুযোগ বুঝে ওই দলেরই ছয় থেকে সাতজন যুবক মেয়েটির মুখ বেঁধে পাশের একটি বাগানে নিয়ে ধর্ষণ করে। এদিকে তিনি (দুলাভাই) বাকি যুবকদের সঙ্গে কথাবার্তা শেষে ধর্মসভায় ফিরে এসে মেয়েটিকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন।
কাহারোল থানার ওসি মোসাব্বেরুল হক জানান, গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি হলেন কাহারোল উপজেলার আসামপাড়া গ্রামের একরামুল হক (৩৫) ও একই গ্রামের আবদুর রহিম (২০)।