কিশোরী ধর্ষণের শিকার, আটক ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়ায় প্রেমিকের সঙ্গে বেড়াতে এসে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। গত শুক্রবার রাতে সিংড়া উপজেলার কলম মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।সিংড়া থানা ও কিশোরীর পরিবার সূত্রে জানা যায়, নাটোরের বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ গ্রামের প্রেমিক সাব্বির হোসেনের (১৮) সঙ্গে ওই কিশোরী শুক্রবার বিকেলে সিংড়ার কলম মির্জাপুর এলাকায় বেড়াতে আসে। এ সময় সাব্বিরের বন্ধু রেজোয়ানুল, নাজমুল হক, রাজিবুল হাসান, মনিরুল, আতাউল, খায়রুল, রেজাউল করিম প্রেমিক সাব্বিরকে বেঁধে ফেলে। তারা ওই কিশোরীকে কলম মির্জাপুর মাঠে নিয়ে গভীর রাত পর্যন্ত ধর্ষণ করে। রাত একটায় এলাকাবাসী টের পেয়ে কিশোরীকে উদ্ধার করেন এবং প্রেমিক সাব্বিরসহ ধর্ষণকারীদের আটক করে সিংড়া থানায় সোপর্দ করেন।সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুর রহমান জানান, ধর্ষণের শিকার কিশোরীর বাবা ১১ জনকে আসামি করে সিংড়া থানায় অপহরণ ও ধর্ষণের মামলা করেছেন।