প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলায় বাল্যবিবাহ প্রতিরোধে এবং কিশোরীদের সচেতন করতে কিশোরী ও কিশোরী ক্লাবের দলনেতাদের সমাবেশ হয়েছে। গতকাল সোমবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন, কোস্ট ট্রাস্ট ও ইউনিসেফ যৌথভাবে এর আয়োজন করেন। উপজেলার ১৩টি ইউনিয়নের ১২৯টি ক্লাবের দুই শতাধিক কিশোরী এতে অংশ নেয়। এ সময় বাল্যবিবাহ প্রতিরোধে ভূমিকা রাখার জন্য যমুনা, দোয়েল ও শাপলা কিশোরী ক্লাবকে পুরস্কৃত করা হয়। ইউএনও মির্জা মোহাম্মদ মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন জেলা প্রশাসক সেলিম উদ্দিন, ইউনিসেফের বরিশাল বিভাগীয় প্রধান এ এইচ তৌফিক আহমেদ, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা জেবুন্নেছা প্রমুখ।