কিশোরী ৪১ দিনেও উদ্ধার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ হওয়ার ৪১ দিন পরও মানসিক রোগে আক্রান্ত কিশোরী নূপুর আক্তারকে উদ্ধার করতে পারেনি পুলিশ। গত ১৬ নভেম্বর পীরেরবাগের আমতলার বাসার সামনে থেকে নূপুর নিখোঁজ হয়। এ ব্যাপারে মিরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
জিডির বরাত দিয়ে মিরপুর থানার পুলিশ জানায়, ১৬ নভেম্বর নূপুর দোকানে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। এরপর সে আর বাসায় ফেরেনি। এ ঘটনায় মেয়েটির বাবা নজরুল ইসলাম মিরপুর থানায় নিখোঁজসংক্রান্ত একটি জিডি করেন।
মেয়েটির বাবা নজরুল ইসলাম প্রথম আলো কার্যালয়ে এসে বলেন, নিখোঁজ হওয়ার পর তারা (স্বামী-স্ত্রী) এখন দিশেহারা। বিভিন্ন স্থানে খোঁজ করেও নূপুরের সন্ধান মেলেনি। পুলিশ উদ্ধার করতে পারবে, এ আশায় থানায় জিডি করেছিলেন।
নিখোঁজ হওয়ার সময় মেয়েটির পরনে ছিল সালোয়ার কামিজ। তার গায়ের রং ফরসা, উচ্চতা চার ফুট চার ইঞ্চি।