কিশোরীকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন বাজার থেকে গত মঙ্গলবার এক কিশোরীকে (১৬) অপহরণ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই কিশোরীর বাবা মাধবপুর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি অভিযোগ দায়ের করছেন। তবে পুলিশ এখনো তাকে উদ্ধার করতে পারেনি।পারিবারিক সূত্রে জানা গেছে, ওই দিন সন্ধ্যায় মেয়েটি ছাতিয়াইন বাজার থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের বাড়িতে ফিরছিল। পথে কয়েকজন অটোরিকশা থামিয়ে মেয়েটিকে তুলে নিয়ে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পায়নি। ওই কিশোরীর চাচাতো ভাই প্রথম আলোকে বলেন, ঘটনার পর ছাতিয়াইন বাজার থেকে আশিক মিয়া নামের এক সিএনজিচালক ফোন করে তাঁর বোনের অপহরণের বিষয়টি জানান। এর পর থেকে তাঁর মুঠোফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে উপজেলার ছাতিয়াইন গ্রামের লিটন মিয়া ও মন্নান মিয়া এবং উড়িয়াইন গ্রামের সহিদ মিয়াকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।