কিশোরীকে আগুনে ঝলসে দেওয়ার ঘটনায় যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় জ্বলন্ত কুপি ছুড়ে কিশোরীর শরীর ঝলসে দেওয়ার ঘটনায় অবশেষে গ্রেপ্তার হয়েছেন অভিযুক্ত বখাটে যুবক রুবেল। গত বুধবার রাতে আখাউড়া সীমান্তবর্তী নারায়ণপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অভিযানে নেতৃত্বদানকারী সদর থানার পুলিশের দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক আতিকুর রহমান বলেন, সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ঘাটিয়ারা গ্রামের আবুল হোসেনের মেয়ে পারভীন আক্তারকে (১৬) প্রতিবেশী রুবেল (২৫) প্রায়ই উত্ত্যক্ত করতেন। গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় তিনি পারভীনকে কুপ্রস্তাব দেন। পারভীন এর প্রতিবাদ করলে রুবেল ক্ষিপ্ত হয়ে মেয়েটির হাতে থাকা কুপি কেড়ে নিয়ে তার ওপর ছুড়ে মারেন। কুপির আগুনে পারভীনের মুখ, হাত, গলাসহ শরীরের বেশির ভাগ অংশ ঝলসে যায়। এলাকাবাসী তাৎক্ষণিক তাকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহত পারভীন এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। মেয়ে অগ্নিদগ্ধ হওয়ার পরদিন পারভীনের বাবা রুবেলসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন।
এসআই আতিকুর রহমান আরও জানান, এর আগে রুবেলের মাকে গ্রেপ্তার করা হয়।