কিশোরীকে উত্ত্যক্ত, প্রতিকার চাওয়ায় ভাইকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর শিবপুরে এক কিশোরীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় মেয়েটির পরিবারের ওপর হামলা চালিয়েছে বখাটেরা। এ ঘটনার প্রতিকার চাওয়ায় মেয়েটির ভাইকে মারধর করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান। উত্ত্যক্তের শিকার কিশোরীর পরিবার ও স্থানীয় লোকজন জানায়, বিদ্যালয়ে যাওয়ার পথে প্রতিদিনই মেয়েটিকে উত্ত্যক্ত করছেন স্থানীয় হাবিবুর রহমান, আনোয়ার হোসেন, মনু মিয়া, হূদয় মিয়া, সজীব মিয়া ও কবির মিয়া। এ নিয়ে মেয়েটির ভাইয়ের সঙ্গে ওই যুবকদের বাগিবতণ্ডা হয়। এরই জের ধরে গত সোমবার বখাটেরা মেয়েটির বাড়িতে হামলা চালিয়ে তার মা-বোনসহ পরিবারের সবাইকে মারধর করেন। পরে ছাত্রীটির মা এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে ও থানায় আবেদন করেন। এরই মধ্যে গত বুধবার উপজেলা আওয়ামী লীগের নেতা আসাদুজ্জামান এ ঘটনায় তাঁর বাড়িতে সালিসের আয়োজন করেন। ১০ হাজার টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু মেয়েটির ভাই তা মেনে না নেওয়ায় আওয়ামী লীগের ওই নেতা তাঁকে বেধড়ক পেটান।