কিশোরীকে উত্ত্যক্ত করার দায়ে যুবকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগরে এক কিশোরীকে (১৪) উত্ত্যক্ত করার দায়ে গতকাল বুধবার নুর হোসেন (২৮) নামের এক যুবককে দেড় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার ওই দণ্ড দেন। দণ্ড পাওয়া নুর হোসেনের বাড়ি লক্ষ্মীপুরের চরবংশী এলাকায়।
কমলনগর থানার ওসি কবির আহাম্মদ বলেন, গত মঙ্গলবার সন্ধ্যায় এক কিশোরী অটোরিকশায় করে তোরাবগঞ্জ থেকে চরমার্টিন এলাকায় বাড়িতে যাচ্ছিল। ওই সময় অটোরিকশার যাত্রী নুর হোসেন তাকে উত্ত্যক্ত করেন। কিশোরীর চিৎকার শুনে পথচারীরা ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেন। গতকাল ওই যুবককে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদারের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। অপরাধ স্বীকার করায় নুর হোসেনকে দেড় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।