কিশোরীকে ধর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মোবারক হোসেন (২২) নামের
এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেনের বর্ণনা অনুযায়ী, মুসলিমনগর এলাকার মোবারক গতকাল সোমবার সকালে ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। পরে স্থানীয় লোকজন তাঁকে আটক করলে তিনি মেয়েটিকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। পরে তাঁকে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। ধর্ষণের অভিযোগে কিশোরীর বাবা ফতুল্লা থানায় মামলা করেছেন। কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।  নারায়ণগঞ্জ প্রতিনিধি