কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এক কিশোরীকে (১৩) ধর্ষণের চেষ্টার অভিযোগে গতকাল বৃহস্পতিবার মামলা করা হয়েছে।কিশোরীর মা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় এ মামলা করেন। আসামিরা হলেন: উপজেলার চরাঞ্চল নুনেরটেক গ্রামের সবুজ মিয়া, শাহিন আলম, নাছির হোসেন, আবুল কালাম ও ওয়াসিম মিয়া।কিশোরীর মা জানান, বুধবার রাতে উল্লিখিত পাঁচজন তাঁর মেয়েকে কৌশলে একটি ঝোপে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। মেয়ের আর্তচিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে।