কিশোরীকে ধর্ষণের চেষ্টা, দুই বখাটেকে পুলিশে সোপর্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের হাসনাবাদ গ্রামের পাহাড়ের ধারে এক কিশোরীকে (১১) ধর্ষণের চেষ্টার সময় জাহেদুল আলম (২৯) ও রবিউল হোসেন (২৬) নামের দুই বখাটেকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
জাহেদ নোয়াখালীর রামগঞ্জ থানার নুরুল আলমের ছেলে ও রবিউল সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কোটকপাড়া এলাকার রেজাউলের ছেলে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম বদিউজ্জামান বলেন, ভাটিয়ারী পাহাড় থেকে কাঠ নিয়ে নেমে আসার পথে সমতলের কাছে ওই দুই বখাটে কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন এসে বখাটেদের পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।