কিশোরীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের হাতিয়া গ্রামে গতকাল শুক্রবার আনজিরা খাতুন (১৪) নামের এক কিশোরীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। আনজিরা হাতিয়া গ্রামের একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল।পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল সকালে আনজিরার বাবা আবদুস সহিদ ও মা পারিবারিক কাজে কুষ্টিয়া শহরে যান। বিকেলে বাড়ি ফিরে তাঁরা ঘরের ভেতর মেয়ের লাশ দেখতে পান। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।