কিশোরীর ছবি বিকৃত করায় কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোপীনাথপুরে মুঠোফোনে এক কিশোরীর ছবি তুলে সেটি বিকৃত করে বিভিন্ন মুঠোফোনে ছড়িয়ে দেওয়ার দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুজ্জামান এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি দুজন হলো গোপীনাথপুরের শাওন সিকদার (২২) ও জালাল শেখ (৩০)। শাওনকে এক বছর ও জালালকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মুকসুদপুর থানার ওসি মো. আজিজুর রহমান জানান, স্কুলছাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল সকালে ওই দুজনকে আটক করে দুপুরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।