প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার পশ্চিম তল্লা এলাকা থেকে গতকাল শনিবার সকালে তাছলিমা আক্তার (১৪) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার মো. আলীর মেয়ে এবং স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক। ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন জানান, ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাছলিমার লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি