কিশোরীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের মনিরামপুর উপজেলায় পুকুর থেকে পুলিশ এক কিশোরীর লাশ উদ্ধার করেছে। তার নাম মুর্শিদা খাতুন। বাড়ি উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের দফাদার পাড়ায়। এলাকাবাসী জানান, গত শুক্রবার বিকেলে মুর্শিদা নিখোঁজ হয়। রোববার দুপুরে দফাদার পাড়ার একটি পুকুরে মাছ ধরার সময় জালে আটকে তার লাশ উঠে আসে। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হেকিম বলেন, মুর্শিদাকে অপহরণ করে ধর্ষণ শেষে হত্যার পর পানিতে ডুবিয়ে রাখা হতে পারে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।