কিশোরীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার পলাশপুর এলাকার জঙ্গল থেকে পুলিশ গত সোমবার বিকালে এক আদিবাসী কিশোরীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে। ওই কিশোরীর নাম কসতী ত্রিপুরা (১৬)। সে উপজেলার দলিয়া এলাকার প্রশান্ত ত্রিপুরার পালিত মেয়ে। জানা যায়, ১৫ নভেম্বর ধানের খেত পাহারা দিতে গিয়ে কসতী নিখোঁজ হয়। রামগড় সার্কেলের এএসপি জহিরুল হক জানান, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ব্যাপারে মামলা প্রস্তুতি চলছে।