কিশোরীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নোওয়াগাঁও গ্রামে সীমা বেগম (১৫) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। কিশোরীর নিজ শয়নকক্ষে ঝুলন্ত অবস্থায় ওই লাশ দেখে গতকাল রোববার সকালে পুলিশে খবর দেওয়া হয়। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) গণেশ মণ্ডল প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে জগন্নাথপুর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।