কিশোরীর লাশ উদ্ধার ফরিদপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ধুতরাহাটি মিয়ার গ্রামে নবিরন বেগম (৫৫) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের স্বামী মোবারক মাতব্বর অভিযোগ করেন, তাঁর ছোট ভাই শাহজাহান নবিরনকে হত্যা করে বাড়ির একটি ঘরের আড়ার সঙ্গে লাশ ঝুলিয়ে রেখেছে।এদিকে ভাঙ্গা পৌরসভার মধ্যপাড়া হাপসামদিয়া এলাকার আবুল কালাম আজাদের বাড়ি থেকে তাঁর মেয়ে ফারজানার (১৩) লাশ উদ্ধার করা হয়েছে।ভাঙ্গা থানার উপপরিদর্শক মুরাদ হোসেন বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।