কিশোরীর ‘ছবি’ ইন্টারনেটে ছড়িয়ে কিশোরেরা জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে প্রেমে সাড়া না দেওয়ায় তিন কিশোর নবম শ্রেণীর এক ছাত্রীর ছবির সঙ্গে নগ্ন ছবি জোড়ে দিয়ে ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছে। এ অপরাধে গত বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত ওই তিনজনকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন।দণ্ড পাওয়া তিন কিশোর হচ্ছে চর পোগলদিয়া গ্রামের জাহিদ (১৬), জামিরুল (১৬) ও আকুল মিয়া (১৭)। গতকাল শুক্রবার তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিন বিদ্যালয়ে যাওয়ার পথে জাহিদ, জামিরুল ও আকুল ওই কিশোরীকে উত্ত্যক্ত করত। কয়েক দিন আগে বিদ্যালয়ে আসার পথে তারা কৌশলে মুঠোফোনে কিশোরীর ছবি তোলে। পরে ওই ছবির সঙ্গে কম্পিউটারের মাধ্যমে নগ্ন ছবি যুক্ত করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়। নগ্ন ওই ছবি ছাত্রীর বাবা ও পরিবারের কয়েকজনের মুঠোফোনেও পাঠায় কিশোরেরা। স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার বিকেলে তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে পুলিশ তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভেজ রায়হানের কার্যালয়ে নিয়ে যায়। পারভেজ রায়হান সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের কারাদণ্ড দেন।