কিশোরের কবজি কেটে নিল দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট সদর উপজেলার গোপালপুর গ্রামের এক কিশোরের কবজি কেটে নিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহতাবস্থায় তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে মৃত খলিলুর রহমানের ছেলে রনি আহম্মেদ (১৬) উপজেলার ভুটিয়াপাড়ার বোনের বাড়ি থেকে গোপালপুরে মামার বাড়ি ফিরছিল। দুপুরে কোঁচকুড়ি-টুপাড়া সড়কের কোঁচকুড়ি এলাকায় ছয়জন অজ্ঞাত যুবক ধারালো অস্ত্র দিয়ে রনির ডান হাত থেকে কবজি বিচ্ছিন্ন করে পালিয়ে যায়। পরে অজ্ঞান অবস্থায় লোকজন তাকে হাসপাতালে ভর্তি করে। কেন দুর্বৃত্তরা হাত কেটে নিল সে বিষয়ে কিছুই বলতে পারছে না চিকিৎসাধীন রনি আহম্মেদ।
রনির বড় বোন পারভিন বেগম জানান, রনি তাঁর কাছে থেকে ভুটিয়াপাড়া বাজারে সেলুনের কাজ করত। গতকাল বেলা ১১টার দিকে রনি তাঁর বাড়ি থেকে গোপালপুর মামার বাড়ি যাচ্ছিল। কী কারণে এবং কারা তাঁর ভাইয়ের হাত কেটে ফেলেছে তিনিও তা জানেন না।
হাসপাতালের চিকিৎসক আতাউর রহমান জানান, বর্তমানে সে আশঙ্কামুক্ত। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রশিদ জানান, মামলা হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।