কিশোরের গলাকাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পুঠিয়া উপজেলার গমখেত থেকে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত কিশোরের নাম মাসুদ রানা (১৬)। সে উপজেলার কান্দ্রাগ্রামের সিদ্দিক হোসেনের ছেলে। পুঠিয়া থানার উপপরিদর্শক আসলাম হোসেন জানান, গত শুক্রবার বিকেলে মাসুদ বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে শনিবার তার বাবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন গমখেতে লাশ দেখতে পেয়ে থানায় খবর পাঠায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।