কিশোরের দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর গলাচিপায় পরীক্ষাকেন্দ্রে ঢুকে এক পরীক্ষার্থীকে সহায়তার চেষ্টার অভিযোগে মো. মোমিন নামে (১৮) এক কিশোরকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার ইউএনও মো. মাহবুব আলম এ আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, গত সোমবার নবম শ্রেণির ভোকেশনাল পরীক্ষায় গলাচিপা উদয়ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ইংরেজির পরীক্ষা চলছিল। এ সময় একাদশ শ্রেণির শিক্ষার্থী মোমিন কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে সহায়তার চেষ্টা করলে পুলিশ তাঁকে আটক করে। পরে আদালত তাঁকে ওই শাস্তি দেন। মোমিন গলাচিপার মাঝ গ্রামের আলাউদ্দিন গাজীর ছেলে।