কিশোরের বস্তাবন্দী লাশ উদ্ধার, চারজনের অপমৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মাটিকাটা এলাকা থেকে পুলিশ গতকাল বৃহস্পতিবার অজ্ঞাতনামা এক কিশোরের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে। এ ছাড়া নগরে নারীসহ আরও চারজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্র জানায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ মাটিকাটা বাজারসংলগ্ন একটি বাড়ির পেছন থেকে বস্তাবন্দী এক কিশোরের লাশ উদ্ধার করে।
ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হালিম জানান, চটের বস্তা খুলে ওই কিশোরের লাশ পাওয়া যায়। তার পরিচয় পাওয়া যায়নি। তার গলায় শ্বাসরোধ করার চিহ্ন পাওয়া গেছে। পরনে ছিল কালো টি-শার্ট ও খাকি রঙের হাফপ্যান্ট। তার বয়স ১৭ বছর হবে। কিশোরের নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। এ ব্যাপারে ক্যান্টনমেন্ট থানায় হত্যা মামলা হয়েছে।
পুলিশের ধারণা, ওই কিশোরকে অন্য কোথাও হত্যা করে ঘাতকেরা লাশ এখানে ফেলে গেছে।
অস্বাভাবিক মৃত্যু: গতকাল সকাল আটটার দিকে আসাদগেট মোড়ে বাসের ধাক্কায় হাজেরা খাতুন (৩৫) নামের এক নারী মারা গেছেন। দুর্ঘটনার পর চালক বাসটি নিয়ে পালিয়ে গেছেন। হাজেরার গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার চরযমুনায়।