কিশোরের বিরুদ্ধে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা সদর উপজেলায় গত সোমবার এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাছাত্র এক কিশোরের (১৬) বিরুদ্ধে মামলা হয়েছে। সে উপজেলার একটি দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র।মামলার এজাহার ও পুলিশ সূত্র জানায়, বিকেল সাড়ে চারটার দিকে শিশুটি বাড়ির পাশে খেলছিল। প্রতিবেশী ওই কিশোর তাকে গাছ থেকে জাম পেড়ে দেওয়ার কথা বলে একটি পাটখেতে নিয়ে যায়। সেখানে গামছা দিয়ে মুখ বেঁধে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায় সে। একপর্যায়ে শিশুটির বাঁধন খুলে দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় কিশোর। শিশুটি কাঁদতে কাঁদতে বাড়িতে এসে ঘটনাটি তার পরিবারকে জানায়। এ ঘটনায় ওই দিন রাতেই শিশুটির বাবা বাদী হয়ে কিশোরের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন।মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, ‘প্রাথমিকভাবে তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছি। শিশুটির সঙ্গে কথা বলেছি। গামছা দিয়ে মুখ বেঁধে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। ধর্ষণ হয়েছে কি না, ডাক্তারি পরীক্ষার পর জানা যাবে। ধস্তাধস্তির কারণে শিশুটির গলা ও মুখে নখের আঁচড় লক্ষ করা গেছে। অভিযুক্ত ওই কিশোরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।’