কিশোরের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের ভেগাস রিটার্ন ক্যারিয়ারে (আখের ছোবা বহনকারী ক্যারিয়ার) পেঁচিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাত আনুমানিক আটটায় এ ঘটনা ঘটে ফরিদপুর চিনিকলে। নিহত কিশোর মো. আজিজুর রহমান (১৪) উপজেলার মেঘচামী ইউনিয়নের পার-আশাপুর গ্রামের কৃষক নজরুল ইসলামের ছেলে। শুক্রবার রাত আটটার দিকে আজিজুর চিনিকল দেখার জন্য ভেতরে ঢোকে। ঘুরতে ঘুরতে সে চিনিকলের পেছনের দিকে ভেগাস ক্যারিয়ারের কাছে যায়। একসময় অসাবধানতাবশত সে ভেগাস ক্যারিয়ারের মধ্যে পড়ে যায়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে চিনিকল বন্ধ করে তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।