কিশোরের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলন্ত ট্রাক থেকে পড়ে গুরুতর আহত কিশোর মো. হূদয় (১৩) গতকাল মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক খন্দকার জালাল উদ্দিন মাহমুদ জানান, গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে এফডিসিসংলগ্ন সড়কে চলন্ত ট্রাক থেকে পড়ে সে আহত হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হূদয়ের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার গ্রামের বাড়ি কুমিল্লার কচুয়ায়। বাবার নাম দুলাল মিয়া।