কিশোরের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীতে গত সোমবার রাতে ট্রেন থেকে পড়ে অজ্ঞাতনামা এক কিশোরের (১৪) মৃত্যু হয়েছে।পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে নয়টার দিকে অজ্ঞাতনামা ওই কিশোর ঢাকা থেকে জয়দেবপুরগামী একটি চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে যায়। স্থানীয় লোকজন আহত অবস্থায় টঙ্গী হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গতকাল সোমবার পর্যন্ত লাশটি টঙ্গী হাসপাতালে ছিল।