কিশোরের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নে বজ্রপাতে রাসেদ মিয়া (১৩) নামে এক কিশোর মারা গেছে। গতকাল বুধবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনাটি ঘটে। সে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের শারমপুর গ্রামের সৈয়দ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় রাসেদ মিয়া কাওয়াদীঘি হাওর থেকে ঘাস নিয়ে বাড়ি ফিরছিল। বাড়ির পাশে আসার পর বৃষ্টি শুরু হয়। এ সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে সে পার্শ্ববর্তী ধানখেতে লুটিয়ে পড়ে। সেখানে কয়েকটি শিশু খেলা করছিল। রাসেদকে পড়ে থাকতে দেখে তারা বাড়িতে খবর দেয়। পরে স্বজনেরা  উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। l মৌলভীবাজার প্রতিনিধি।