কিশোরের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের এসও এলাকায় গতকাল শুক্রবার শীতলক্ষ্যা নদীতে বালুবাহী ট্রলারের ধাক্কায় একটি যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় সাকিল নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সাকিল এসও এলাকার মেঘনা পেট্রোলিয়াম করপোরেশনের অফিস সহকারী আবদুল আলীমের ছেলে। নারায়ণগঞ্জ নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নজরুল ইসলাম জানান, বন্দর উপজেলার লক্ষ্মণখোলা ঘাট থেকে সাকিলসহ তিনজন যাত্রী নৌকায় করে এসও ঘাটে যাচ্ছিল। এ সময় শীতলক্ষ্যা নদীতে নিরালয় প্লাস নামের একটি বালুবাহী ট্রলার ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়। এতে মাঝি ও অন্য দুই যাত্রী সাঁতার কেটে পাড়ে উঠলেও সাকিল ডুবে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে বিকেল চারটার দিকে সাকিলের লাশ উদ্ধার করে।