প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার এনায়েত বাজার গোয়ালপাড়া এলাকায় ফুচকার দোকানে আগুনে পুড়ে মো. নঈমউদ্দিন নামের এক কিশোর মারা গেছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। গত সোমবার রাতে অগ্নিদগ্ধ হওয়ার পর গভীর রাতে নঈম মারা যায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ বলেন, সোমবার রাত নয়টার দিকে আগুনে আহত ব্যক্তিদের হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে নঈম মারা যায়। নঈমের বাড়ি ভোলা জেলায়। আহত দুজন বার্ন ইউনিটে চিকিৎসাধীন। চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ জানিয়েছে, কেরোসিনের স্টোভ থেকে দোকানে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের পাঁচটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।