প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালীগঞ্জে গতকাল শুক্রবার নদীতে গোসল করতে গিয়ে ডুবে হৃদয় হোসেন (১৭) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। হৃদয় উপজেলার সানপাড়া এলাকার মনির হোসেনের ছেলে। সে ঢাকার উত্তরায় ফুটপাতে কাপড়ের ব্যবসা করত। কালীগঞ্জের উলুখোলা পুলিশ ফাঁড়ির এসআই সফিকুল ইসলাম বলেন, বেলা দুইটার দিকে হৃদয়সহ কয়েকজন উলুখোলায় বালু নদে গোসল করতে যায়। একপর্যায়ে হৃদয় নদীতে ডুবে নিখোঁজ হয়। খবর পেয়ে তার স্বজন ও এলাকাবাসী অনেক খোঁজাখুঁজির পর বিকেল চারটার দিকে নদ থেকে তার লাশ উদ্ধার করে।