প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের কালা সিকদারপাড়া গ্রামে বজ্রপাতে মোহাম্মদ শাফায়েত (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শাফায়েত ওই গ্রামের মোহাম্মদ ইদ্রিছের ছেলে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে বজ্রপাতের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জানান, গতকাল সকাল থেকে বাড়ির পাশের জলাশয়ে মাছ ধরছিল শাফায়েত। দুপুর ১২টার দিকে ঝড়ের সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে শাফায়েত মারা যায়। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাহেদুল ইসলাম বজ্রপাতে কিশোর শাফায়েতের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।