প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার সবুজনগর মহল্লায় গতকাল সোমবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইউসুফ (১০) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে সবুজনগর মহল্লার মো. ফিরোজ মিয়ার ছেলে। হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সকাল ১০টার দিকে ইউসুফ বাড়ির পাশে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফেরদৌস ইসলাম বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই ইউসুফ মারা যায়।