কিশোরের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর রাণীনগরে বিজয় হোসেন (১০) নামের এক কিশোর ভিমরুলের হুলের আঘাতে মারা গেছে। গত বৃহস্পতিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। উপজেলার করজগ্রাম কাওয়া ঠ্যাংগা পাড়ার নুরল হোসেনের ছেলে বিজয়। স্থানীয় সূত্র জানায়, গত বুধবার দুপুরে বিজয় বাড়ির পাশে একটি ধানখেতে মাছ ধরতে নামে। এ সময় জমিতে পড়ে থাকা তালগাছের পাতায় হাত দিলে পাতায় বাসা বানোনো ভিমরুল শিশুটিকে আক্রমণ করে। অসুস্থ বিজয়কে বাড়ির লোকজন প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতেই রেখে দেয়। পরে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার বিকেলে তাকে রাণীনগর হাসপাতালে ভর্তি করা হয়।