কিশোরের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের জোড়পুকুরিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এনামুল হক (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। এনামুল ওই গ্রামের শফিক মিয়ার ছেলে। গ্রামবাসী সূত্রে জানা গেছে, এনামুল ওই দিন সকাল নয়টায় স্থানীয় শামছুল হকের জমিতে মাছ ধরতে গিয়ে বিদ্যুতের তারে স্পৃষ্ট হলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ূব বলেন, ঘটনাটি শুনেছি।