কিশোরের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে গতকাল শনিবার অজ্ঞাতনামা এক কিশোরের (১৫) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শহরের নরসুন্দা নদীর গৌরাঙ্গবাজার সেতুর নিচ থেকে ওই লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি কিশোরগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।